বেলকুচিতে অপহরণ চক্রের ৩ সদস্য আটক
০১ মে, ২০২৬ ০৯:১১ অপরাহ্ন

  

বেলকুচিতে অপহরণ চক্রের ৩ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১১-০৪-২০২১ ০৮:০১ অপরাহ্ন
বেলকুচিতে অপহরণ চক্রের ৩ সদস্য আটক
সিরাজগঞ্জের বেলকুচি থেকে অপহরণ চক্রের ৩ সদস্যকে আটক করেছে র‍্যাব-১২ এর সদস্যরা। আর সেই সাথে অপহৃত শ্রী রাম চন্দ্রকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (১০ এপ্রিল) ভোর রাতে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের ধূলগাগরাখালি গ্রামে সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজের নেতৃত্বে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানির একটি চৌকষ অভিযানিক দলের গোয়েন্দা নজরদারির মাধ্যমে অপহরণ চক্রের কাছ থেকে ভিকটিম শ্রী রাম চন্দ্র সাহা (৩২) কে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে আর সেই সাথে আপহরণ চক্রের ৩ সদস্যকে থানায় হস্তান্তর করা হয়েছে। অপহরণ চক্রের সদস্যরা হলেন, বেলকুচি থানার ধূলগাগরাখালি এলাকার আফসার আলী (৫২), সিরাজগঞ্জের খোকশাবাড়ী প্রামানিক পাড়া এলাকার মোহাম্মদ সাইফুল ইসলামের মেয়ে, শারমিন খাতুন (২১)ও তার মা মরিয়ম বেগম (৪৮)। বিষয়টি নিশ্চিত করে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, গতরাতে র‌্যাব-১২ সদস্যরা অপহরণের শিকার হওয়া রাম চন্দ্র সহ অপহরণ সাথে জড়িত চক্রের ৩ সদস্যকে থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে থানায় একটি অপহরণ মামলা দায়ের হয়েছে। আমরা ৩ আসামীকে রবিবার (১১ এপ্রিল) জেল হাজতে প্রেরণ করেছি। বর্তমানে মামলাটি তদন্তধীন রয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১১-০৪-২০২১ ০৮:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 675 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com