শিরোনামঃ
আব্দুল জলিল ১১-০৪-২০২১ ০৩:২৩ অপরাহ্ন |
জানা গেছে, গত বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাতে খাসরাজবাড়ি ইউনিয়নের খাসরাজবাড়ি গ্রামের চান মিয়া, রশিদ মিয়া ও শহিদুল ইসলামের দুইলাখ টাকা মূল্যের তিনটি ষাঁড় গরু চুরি হয়। এর এক সপ্তাহ পূর্বে একই এলাকার আলমাছ আলীর ৭৫ হাজার টাকা ও আনিছ মিয়ার ৬০ হাজার টাকা মূল্যের দুটি ষাঁড় গরু চুরি হয়ে গেছে।
চুরি যাওয়া গরুর মালিক শহিদুল ইসলাম বলেন, "রাতে ঘুম থেকে উঠেই দেখি গোয়ালের দরজা খোলা। ভিতরে ঢুকে দেখি আমার ষাঁড় গরুটি নেই। চিৎকারে লোকজন জড়ো হয়ে হাজার খোঁজা খুঁজি করেও পাইনি।"
এক লক্ষ টাকা দামের একটি ষাড়গরু খোয়ানো কৃষক আলমাস আলি জানান, "কয়েকদিন আগেই আমার গরুটিও চোরেরানিয়ে গেছে।এভাবে চুরি হয়েই যাচ্ছে। অনেকটা দ্বীপের মতো এই ইউনিয়নে পুলিশের সহায়তারও সহজে পাওয়া যায়না। চোরের কারণে আমরা আতঙ্কের মধ্রে রয়েছি। ঘুম হারাম হয়ে গেছে আমাদের।"
এই চুরির ঘটনায় অনেকেই তাদের গরু চুরির হাত থেকে রক্ষা পেতে গরুর সাথে গোয়াল ঘরেই নির্ঘুম রাত্রি পার করছেন বলে জানা গেছে।
কাজিপুরের নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মালি জানান, "চুরির বিষয়টি জানতাম না। কোন অভিযোগও পাইনি। এখন জানলাম, ওই এলাকায় আমাদের টহল আরো জোরদার করা হবে। এক্ষেত্রে গরু মালিকদেরও সচেতন থাকতে হবে।"
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com