কামারখন্দে স্থানীয় মাতুব্বরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
২০ এপ্রিল, ২০২৬ ০১:২৩ পূর্বাহ্ন

  

কামারখন্দে স্থানীয় মাতুব্বরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি
১০-০৪-২০২১ ১০:৪২ পূর্বাহ্ন
কামারখন্দে স্থানীয় মাতুব্বরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

সিরাজগঞ্জের কামারখন্দে খোকা শেখ নামে স্থানীয় এক মাতুব্বরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে কামারখন্দ উপজেলার স্বল্প মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খোকা শেখ ওই গ্রামের মৃত সাবের আলী শেখের ছেলে। শুকবার (৯ এপ্রিল ) রাত ৯টা সময় স্থানীয় একটি চায়ের দোকান থেকে বাড়ী ফেরার পথে দুর্বৃত্তরা খোকা শেখকে এতোপাথারি কুপিয়ে পালিয়ে যায়।

পরে তাকে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় প্রথমে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে বগুড়ায় রেফার্ড করেন চিকিৎসক। সেখানে নেয়ার পথে মারা যান খোকা। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে,এম রাকিবুল হুদা জানান, খোকা শেখকে হত্যার ঘটনায় রাতে তার মরদেহ থানায় আনা হয়। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি ১০-০৪-২০২১ ১০:৪২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1406 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com