এমপি জয়ের করোনামুক্তি কামনায় সিদ্দিক সরকার ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিল
১৩ মে, ২০২৬ ০৩:৫৮ অপরাহ্ন

  

   শিরোনামঃ

এমপি জয়ের করোনামুক্তি কামনায় সিদ্দিক সরকার ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিল

আব্দুল জলিল
০৯-০৪-২০২১ ১০:০০ অপরাহ্ন
এমপি জয়ের করোনামুক্তি কামনায় সিদ্দিক সরকার ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিল
সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় এর করোনা থেকে মুক্তির জন্যে মরহুম সিদ্দিক সরকার ফাউন্ডেশনের উদ্যোগে আজ (৯ এপ্রিল) শুক্রবার দোয়া অনুষ্ঠিত হয়েছে। বাদ জুম্মা  মেঘাই জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুম সিদ্দিক সরকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা এসএম শাহ আলম কাজলের উদ্যোগে এমপি জয় সাহেবের রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় দোয়ায় অংশ নেন কাজিপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা আসাদুল ইসলাম প্রমূখ।এসময় পৃথিবীব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস থেকে মুক্তির জন্যে এবং এই রোগে মৃত্যুবরণকারী নেতা মোহাম্মদ নাসিম সহ সকাল শহিদি আত্মার শান্তি কামনা করা হয়।  

গত ২ এপ্রিল পিতা মোহাম্মদ নাসিমের ৭৩ তম জন্মদিন উপলক্ষ্যে উপজেলার ৫ হাজার বিধবার মাঝে শাড়ি বিতরণ করেন। পরদিন তিনি ঢাকায় ফিরে করোনা  টেস্ট করালে রিপোর্ট পজেটিভ আসে। তখন থেকে তিনি চিকিৎসা নিচ্ছেন।


আব্দুল জলিল ০৯-০৪-২০২১ ১০:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 453 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com