উল্লাপাড়ায় করোনা আক্রান্ত এমপি তানভীর ইমামের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া
২০ এপ্রিল, ২০২৬ ১১:২১ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় করোনা আক্রান্ত এমপি তানভীর ইমামের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৯-০৪-২০২১ ০৭:১৬ অপরাহ্ন
উল্লাপাড়ায় করোনা আক্রান্ত এমপি তানভীর ইমামের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া
সিরাজগঞ্জের উল্লাপাড়া-সলংগা আসনের এমপি তানভীর ইমামের রোগমুক্তি কামনায় মসজিদ গুলোতে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (৯ এপ্রিল) বাদ জুম্মায় পূর্ণীমাগাঁতী ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান রাশেদুল হাসান রাশেদের উদ্যোগে এমপি তানভীর ইমামের সুস্থতা কামনায় ইউনিয়নের প্রত্যেকটা মসজিদে মুসল্লীরা বিশেষ দোয়া করেন। এসময় চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদ করোনা আক্রান্ত এমপি তানভীর ইমামের সুস্থতা কামনায় মুসল্লীদের কাছে দোয়া চেয়েছেন। একইসাথে এমপি তানভীর ইমামের মরহুম পিতা এইচ টি ইমামের রুহের মাগফেরাত কামনায় মুসল্লীরা দোয়া প্রার্থনা করেন। প্রসঙ্গতঃ এমপি তানভীর ইমাম (৫ এপ্রিল) রাতে করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে তিনি ঢাকায় তার নিজ বাসভবনে কোয়ারেন্টাইনে আছেন।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৯-০৪-২০২১ ০৭:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 580 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com