শিরোনামঃ
আব্দুল জলিল ০৯-০৪-২০২১ ০৩:৩৮ অপরাহ্ন |
জাতীয় সংসদের সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় এর রোগমুক্তি কামনায় দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেছেন উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব সরকার।
শুক্রবার (৯ এপ্রিল) বাদ জুমা নতুন মেঘাই জামে মসজিদে দোয়া ও বরইতলী আহমাদিয়া এতিমখানায় কোরান খতম ও এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে যুবলীগ সভাপতি বিপ্লব সরকার বলেন, ‘ কাজিপুরের মাটি ও মানুষের ভালোবাসার টানে কাজ করতে গিয়ে পিতাকে হারিয়েছেন যিনি সেই নেতা আজ নিজেও করোনায় আক্রান্ত। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তাই সম্মানিত মুসল্লী এবং এতিম বাচ্চাদের নিয়ে তার জন্যে দোয়া করেছি। আশা করছি ইনশা আল্লাহ তিনি দ্রুত সুস্থ্য হয়ে উঠবেন।’
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক তালুকদার, সাধারন সম্পাদক আব্দুল মতিন মাস্টার, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম শামীম মেম্বর, রাউজক নেতা খালেদ মোশাররফ তালুকদার রুবেল, সাবেক জিএস আব্দুল মুকিত তালুকদারসহ অন্যান্য মুসল্লীগণ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com