শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৮-০৪-২০২১ ১১:১২ পূর্বাহ্ন |
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিক্রি করার সময় ৩৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র্যাব-১২। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বুধবার (৭ এপ্রিল) বিকেলে হাটিকুমরুলে র্যাব-১২ হেড কোয়াটারে এক সংবাদ সম্মেলনে র্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মশিউর রহমান জানান, তাড়াশ উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি চোরা বাজারে বিক্রি হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর একটি দল সেখানে অভিযান চালায়।
এসময় ৩৫ কেজি ওজনের একটি প্রাচীন বিষ্ণুমূর্তি, তিনটি চেকের পাতা, একটি স্ট্যাম্পসহ ক্রয় বিক্রয়ের সাথে জড়িত তিনজন আটক করা হয়। আটকরা হলেন- সাদেক হোসেন, গোলাম সাকলাইন ও রাম সরকার। এদের সকলের বাড়ি তাড়াশ উপজেলায়। আটকদের বিরুদ্ধে তাড়াশ থানায় মামলা পর পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com