শিরোনামঃ
আব্দুল জলিল ০৭-০৪-২০২১ ০৯:০০ অপরাহ্ন |
মাস্ক বিতরণ শেষে সংগঠনটি হেফাজত ইসলামের সারাদেশব্যাপী মৌলবাদ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে।
বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট গীতিকার ও সুরকার এবং চলচ্চিত্র প্রযোজক শেখ শাহ আলমের নেতৃত্বে কর্মসূচীর সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক রোকনউদ্দিন পাঠান।
এসময় শাহ আলম বলেন, ‘ পীর আউলিয়া, ওলামা মাশায়েকদের দেশে মৌলবাদের স্থান নেই। ধর্মের নামে হেফাজত যা করছে তা দেশের শান্তিপ্রিয় মানুষের কালচারের সাথে বেমানান। তারা ধর্মের কথার ছলে দেশকে অকার্যকর করতে চায়। কিন্তু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের বাংলাদেশ কখনো পথ হারাবে না। আমরা সাংস্কৃতিক কর্মিরা আগেও যেমন ছিলাম তেমনি এখনও এসব নীতিহীন কর্মকান্ডের তীব্র নিন্দা জানাই।’
এ সময় উপস্থিত ছিলেন যুগ্মসাধারণ সম্পাদক শ্যামল কান্তি নাগ, মেহেদী হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদুল ইসলাম রাজিব, অর্থ সম্পাদক আলভী সরকার, সহ-অর্থ সম্পাদক রাজিয়া বেগম, দপ্তর সম্পাদক সাগরিকা মন্ডল, মানবাধিকার সম্পাদক সরকার আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com