তাড়াশে সাপ ধরতে গিয়ে দংশনে প্রাণ হারালো সাপুড়ে
২৪ এপ্রিল, ২০২৬ ০৪:০৭ পূর্বাহ্ন

  

তাড়াশে সাপ ধরতে গিয়ে দংশনে প্রাণ হারালো সাপুড়ে

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০৬-০৪-২০২১ ০৭:২৪ অপরাহ্ন
তাড়াশে সাপ ধরতে গিয়ে দংশনে প্রাণ হারালো সাপুড়ে

সিরাজগঞ্জের তাড়াশে সাপ ধরতে গিয়ে সাপের দংশনে প্রাণ হারালো জিল্লুর রহমান (৪৫) নামের এক সাপুড়ে। মঙ্গলবার (৬ এপ্রিল) সন্ধায় উপজেলার তালম ইউনিয়নের উপরসিলট গ্রামে এ ঘটনা ঘটে।
সাপুড়ে জিল্লুর রহমান ওই গ্রামের সপু প্রামানিকের ছেলে। 

স্থানীয় ইউপি সদস্য হিরণ আহমেদ জানান, সকালে সাপুড়ে জিল্লুর রহমান পাশ্ববর্তী নাটোর জেলার সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের দুর্গাপুর গ্রামে আলতাব হোসেনের বাড়িতে সাপ ধরতে যায়।    এ সময় মাটির ঘরের গর্ত থেকে একটি বিষাক্ত সাপ হাত দিয়ে ধরার সময়ে তাকে দংশণ করে। সেখানে সাপুড়ে জিল্লুর রহমান নিজেই ঝাড়ফুক দিয়ে ক্ষতস্থানে গাছগাছরা বেটে লাগিয়ে নেন।

পরে সাপুড়ে বিকালে বাড়িতে ফিরে আসার পর অসুস্থ হয়ে পড়েন। তার অসুস্থতা দেখে পরিবারের লোকজন স্থানীয় সাপুড়েদের খবর দিলে ৬/৭জন সাপুড়ে গিয়ে দিনভর ঝাড়ফুক দেয়। একপর্যায়ে সন্ধায় সাপুড়ে জিল্লুর রহমান মৃত্যু কোলে ঢলে পড়েন।                                                     


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৬-০৪-২০২১ ০৭:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1450 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com