বেলকুচিতে লকডাউনে বাল্যবিয়ের আয়োজন, বন্ধ করলেন নির্বাহী অফিসার
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৬-০৪-২০২১ ০৬:৫৫ অপরাহ্ন
|
|
বেলকুচিতে লকডাউনে বাল্যবিয়ের আয়োজন, বন্ধ করলেন নির্বাহী অফিসার
সিরাজগঞ্জের বেলকুচির রাজাপুর ইউনিয়নের সমেশপুর গ্রামে চলমান লকডাউনেও বাল্যবিয়ের আয়োজন করায় ভ্রাম্যমাণে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার।
মঙ্গলবার (৬ এপ্রিল) সন্ধ্যায় মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত বাল্যবিবাহ বন্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। তিনি নবম শ্রেনীর এক ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেন। কনের বাড়ীতে সংগীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হন। ঐ বাড়ীতে নবম শ্রেণীর এক ছাত্রী (১৫) এর সাথে সিরাজগঞ্জ সদরের কাশিহাটা গ্রামের সিএনজি চালক (২০) এর বিয়ের আয়োজন চলছিল। কনে স্থানীয় বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী। বর ও কনে উভয়ই অপ্রাপ্তবয়স্ক।
ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ বন্ধ করে কনের মাতা ও বরের ভাই প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন এবং কনের মাতাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন ও তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হাসান শেখ,পেশকার হাফিজ উদ্দিন ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৬-০৪-২০২১ ০৬:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 584 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ