শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৬-০৪-২০২১ ১২:৫০ অপরাহ্ন |
সিরাজগঞ্জের তাড়াশ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক মৌলভী শিক্ষক আলহাজ বজলুর রহমান বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
সোমবার (৫এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ওয়াশিন গ্রামে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৫)।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ওয়াসিন ঈদগাহ মাঠে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যকালে তিনি ২ ছেলে,২ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন।
প্রবীন শিক্ষক আলহাজ বজলুর রহমানের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সহকর্মীরা, সামাজিক সংগঠনের ব্যাক্তিবর্গ গভীর শোক জানিয়েছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com