উল্লাপাড়ায় সরকারি খাস সম্পত্তি বেদখল করে পোশাক কারখানা, দোকান নির্মাণ
২১ এপ্রিল, ২০২৬ ০১:০৪ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় সরকারি খাস সম্পত্তি বেদখল করে পোশাক কারখানা, দোকান নির্মাণ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৫-০৪-২০২১ ০৬:৪৪ অপরাহ্ন
উল্লাপাড়ায় সরকারি খাস সম্পত্তি বেদখল করে পোশাক কারখানা, দোকান নির্মাণ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি খাস সম্পত্তি বেদখল করে পোশাক কারাখানা ও দোকান নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে । উপজেলার সদর ইউনিয়নের মাগুড়া ডাঙ্গা মৌজার ৩৭৯ দাগের ২০ শতক সরকারি খাস সম্পত্তি বেদখল করে রাতারাতি পোশাক কারখানা নির্মাণ করেছে। মাগুড়াডাঙ্গা ঈদগাঁ মাঠের পাশে সরকারি এই জায়গা একসময় স্থানীয়রা ভলিবল খেলত। হঠাৎ করেই মাগুড়া ডাঙ্গা গ্রামের জামাত আলীর ছেলে আফসার আলী বেদখল করে দোকান এবং পোশাক কারখানা নির্মাণ করায় খেলার মাঠ পুরোটাই বেদখল হয়ে গেছে। এই ঘটনা এলাকাবাসী প্রতিবাদ করলে তাদের কে বিভিন্ন ভয়ভীতি দেখায় আফসার এবং তার ছেলেরা। পরবর্তী এলাকাবাসীর বাঁধা উপেক্ষা করে আফসার রাতারাতি দোকানপাট এবং পোশাক কারখানা নির্মাণ করেন। স্থানীরা অভিযোগ করেন সদর ইউনিয়ন ভূমি অফিস কোন বাঁধা না দেওয়াই কারখানা এবং দোকানপাট খুব সহজেই নির্মাণ করেছে। নামপ্রকাশে অনিচ্ছুক একজন জানান প্রভাবশালী আফসার এলাকায় ত্রাস সৃষ্টি করছেন। তার অন্যায়ের প্রতিবাদ করলে মারমুখী হয়। এজন্য ভয়ে কেউ কোন প্রতিবাদ করে না। এ বিষয়ে অভিযুক্ত আফসার আলীর ছেলে আব্দুল জব্বার দাবি করেন তাদের ক্রয়কৃত সম্পত্তির ওপর কারখানা এবং দোকানপাট নির্মাণ করা হয়েছে। এ বিষয়ে সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা তাদের হাসান জানান সরকারি সম্পত্তি দখল করে পোশাক কারখানা এবং দোকানপাট নির্মাণের অভিযোগ পেয়েছি। যত দ্রুত সম্ভব দখলদারদের উচ্ছেদ করা হবে।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৫-০৪-২০২১ ০৬:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 761 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com