শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ০৫-০৪-২০২১ ০৫:১৫ অপরাহ্ন |
টাঙ্গাইলের নাগরপুরে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার (৫ এপ্রিল ) সকালে নাগরপুর উপজেলা পরিষদ চত্বরে ১২ ইউনিয়নের ৮৪ জন গ্রাম পুলিশ সদস্যদের মাঝে এই সাইকেল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সিফাত ই জাহানের সভাপতিত্বে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলার বারো ইউনিয়নের সচিব ও গ্রাম পুলিশবৃন্দ। উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে এসব সাইকেল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সিফাত ই জাহান বলেন, এই সাইকেল বিতরণের ফলে ইউনিয়ন পরিষদের সকল তথ্য তারা গ্রামে গ্রামে দ্রুত পৌঁছে দিতে পারবে এবং স্থানীয় গ্রাম পুলিশদের কাজ আরো গতিশীল হবে ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com