শিরোনামঃ
আব্দুল জলিল ০৫-০৪-২০২১ ০১:২০ অপরাহ্ন |
সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ তিনজনকে আটক করেছে। গত শনিবার(৩ এপ্রিল) গভীর রাতে তাদের পৃথক স্থানে অভিযান চালিয়ে আটক করে। উপজেলার সাউদটলা গ্রামের দুলাল হোসেন(৩৫) কে মেঘাই সাব রেজিস্ট্রি অফিসের সামনে থেকে একশ গ্রাম গাঁজাসহ আটক করে। পুরাতন মেঘাই এলাকা থেকে আব্দুল কাদেরে(২৮) কে ৫০ পিচ ইয়াবাসহ আটক করে। আর মাছুয়াকান্দি এলাকা থেকে আব্দুল মজিদ(৪০) নামের একজনকে ৪০ পিচ ইয়াবাসহ আটক করে পুলিশ। রবিবার (৪ এপ্রিল) আটককৃতদের সিরাজগঞ্জ কোর্টে পাঠানো হয়েছে বলে জানান কাজিপুর থানার থানার অফিসার ইন চার্জ পঞ্চনন্দ সরকার।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com