দ্বিতীয়বার করোনায় আক্রান্ত এমপি জয়
১৩ মে, ২০২৬ ০৭:৫৮ অপরাহ্ন

  

   শিরোনামঃ

দ্বিতীয়বার করোনায় আক্রান্ত এমপি জয়

আব্দুল জলিল
০৫-০৪-২০২১ ০১:০৫ অপরাহ্ন
দ্বিতীয়বার করোনায় আক্রান্ত এমপি জয়

 কোভিড ১৯ এ আক্রান্ত হয়েছেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর শাকিল জয়। গতকাল রবিবার তিনি তার হোয়াটসআপে নিজেই এ সংক্রান্ত একটি পোস্ট দেন। রবিবার(৪ এপ্রিল) রাত নয়টা ২৫ মিনিটে তিনি লেখেন ‘ প্রিয় এলাকাবাসী, দুর্ভাগ্যজনকভাবে আমি দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সাবধানে ধাকবেন।’ এর আগেও গত বছর তিনি করোনা পজেটিভ হয়েছিলেন।

 গত ২৫ মার্চ  তিনি কাজিপুর উপজেলার দলীয় কার্যালয়ে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন। এরপর ২৬ মার্চের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। এরপর ঢাকায় চলে যান। গত ২ এপ্রিল শুক্রবার পিতা সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ৭৩ তম জন্মদিন পালনের উদ্দেশ্যে তিনি কাজিপুরে আসেন। এরপর উপজেলার মাইজবাড়ি, চালিতাডাঙ্গা, সোনামুখী, গান্ধাইল ইউনিয়নে, কাজিপুর পৌরসভায়  এবং পরদিন চরাঞ্চলের কয়েকটি ইউনিয়নে বিধবাদের মাঝে তিনি শাড়ি বিতরণ করেন। এসব স্থানে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বক্তব্যও রাখেন। এদিকে প্রিয় নেতার রোগমুক্তি কামনা করেছেন দলের নেতৃবৃন্দ।


আব্দুল জলিল ০৫-০৪-২০২১ ০১:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 473 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com