কাজিপুর থানা পুলিশের মাস্ক বিতরণ শুরু
১৩ মে, ২০২৬ ১০:৪০ অপরাহ্ন

  

   শিরোনামঃ

কাজিপুর থানা পুলিশের মাস্ক বিতরণ শুরু

আব্দুল জলিল
০৩-০৪-২০২১ ০৮:৩৬ অপরাহ্ন
কাজিপুর থানা পুলিশের মাস্ক বিতরণ শুরু
সিরাজগঞ্জের কাজিপুরে থানা পুলিশের উদ্যোগে কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার সোনামুখী বাজারে এই কার্যক্রমের উদ্বোধন করেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ পিএন সরকার। বিতরণ কাজে অংশ নেন সোনামুখী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার,  সহ আ.লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সোনামুখীতে মাস্ক বিতরণ কাজের অর্থ সহায়তা করেন মেহেনেত ট্রেডিং এর চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী রানা আহম্মেদ।

এসময় পিএন সরকার জানান, "করোনার দ্বিতীয় ঢেউ সম্পর্কে জনগণের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যেই আমাদের এই কার্যক্রম। যতদূর সম্ভব করোনা মোকাবেলায় জনগণকে বুঝানো হচ্ছে ঘরে অবস্থান করার জন্য। পুলিশ সবসময় করোনা মোকাবেলায় জনগণের পাশে আছে।" 

উল্লেখ্য, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এই মাস্ক বিতরণ অব্যাহত থাকবে। 


আব্দুল জলিল ০৩-০৪-২০২১ ০৮:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 662 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com