শিরোনামঃ
করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ০৩-০৪-২০২১ ০৩:৫৫ অপরাহ্ন |
অস্বাস্থ্যকর পরিবেশ,অবৈধ প্রক্রিয়ায় মিষ্টি তৈরী,উৎপাদিত পন্যে উৎপাদন তারিখ ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায়,হোমিওপ্যাথিক ঔষধ(হোমিওপ্যাথেটিক গ্লুবিউল) দিয়ে মিষ্টি তৈরীর অপরাধে সিরাজগঞ্জ শহরের সুব্রত সুইটসের মালিক কে ২০০০০/-(বিশ হাজার)টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসন সিরাজগঞ্জ এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল আহমেদ এর নেতৃত্বে উক্ত মোবাইল কোর্ট পরিচালিত হয়।এ সময় জেলা সেনেটারী ইন্সপেক্টর জনাব আলী নওয়াজ চৌধুরী ও জেলা আনসার বেটলিয়ান বাহিনী সহায়তা করেন। সার্বিক বিষয়ে সুব্রত সুইটস এর মালিককে সতর্ক করা হয় এবং উল্লেখিত বিষয়গুলো সংশোধনের জন্য নির্দেশ প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com