সাবেক স্বাস্থ্য মন্ত্রী নাসিমের কবরে ৯৫ ফাউন্ডেশনের শ্রদ্ধাঞ্জলি
১৩ মে, ২০২৬ ১০:৪১ অপরাহ্ন

  

   শিরোনামঃ

সাবেক স্বাস্থ্য মন্ত্রী নাসিমের কবরে ৯৫ ফাউন্ডেশনের শ্রদ্ধাঞ্জলি

আব্দুল জলিল
০৩-০৪-২০২১ ০৮:০৫ পূর্বাহ্ন
সাবেক স্বাস্থ্য মন্ত্রী নাসিমের কবরে ৯৫ ফাউন্ডেশনের শ্রদ্ধাঞ্জলি

  সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ না‌সিমের জন্ম‌দি‌নে তার কবরে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেছেন ৯৫ ফাউন্ডেশন কাজীপুর। এসময় তার বি‌দেহী আত্মার মাগ‌ফিরাত কামনায় দোয়া ক‌রেন সংগঠ‌নের নেতৃবৃন্দ। শুক্রবার (২ এ‌প্রিল) জন‌নেতা মোহাম্মদ না‌সিম এর ৭৩তম জন্ম বা‌র্ষিকী‌তে ৯৫ ফাউ‌ন্ডেশন, কা‌জিপুর এর পক্ষ থে‌কে ঢাকার বনানী‌তে তার কবরে ফু‌লেল শ্রদ্ধা জ্ঞাপ‌নের প‌রে এক দোয়ার আ‌য়োজন ক‌রা হয়।। এ সময় ৯৫ ফাউ‌ন্ডেশ‌নের সভাপ‌তি প্রকৌশলী  আবু রায়হান, সাধারন সম্পাদক প্রকৌশলী  আব্দুল্লাহ আল নোমান,  শা‌হিন আকতার, বাহুকা হাই স্কুল প্রাক্তন শিক্ষার্থী প‌রিষ‌দের মোঃ ফ‌রিদুল ইসলাম,  আব্দুল বা‌তেন সহ অন্যান্য সদস্যরা উপ‌স্থিত ছিলেন।

 

মোনাজা‌তে নেতার মাগ‌ফিরাত কামনা করা হয় এবং দে‌শ ও জনগ‌ণের কল্যাণে মোহাম্মদ না‌সি‌মের স্বপ্ন যেন তার পুত্র প্রকৌশলী তানভীর শা‌কিল জয় এর হা‌তে বাস্তবায়ন হয় সেই কামনা করা হয়।

মোনাজাত শে‌ষে প্রকৌশলী  আব্দুল্লাহ আল নোমান জানান, সন্ধ্যায় মিরপু‌রে প্রয়াত নেতা মোহাম্মদ না‌সি‌মের জন্ম‌দিন উপল‌ক্ষ্যে স্মৃ‌তিচারণ করেছেন তারা।  


আব্দুল জলিল ০৩-০৪-২০২১ ০৮:০৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 413 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com