বেলকুচিতে ৫ বছরের শিশু ধর্ষণ, এলাকা বাসীর হাতে ধর্ষক আটক
০২ মে, ২০২৬ ০৭:০৮ পূর্বাহ্ন

  

বেলকুচিতে ৫ বছরের শিশু ধর্ষণ, এলাকা বাসীর হাতে ধর্ষক আটক

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০২-০৪-২০২১ ০৪:৫৮ অপরাহ্ন
বেলকুচিতে ৫ বছরের শিশু ধর্ষণ, এলাকা বাসীর হাতে ধর্ষক আটক

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের চর দুলগাগরাখালী গ্রামে ৫ বছরের এক শিশুকে বিস্কুট কিনে দেয়ার লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগে সোহেল নামের এক কিশোরকে হাতে নাতে আটক করেছে এলাকাবাসি। এদিকে মেয়ের শরীর দিয়ে রক্ত ক্ষরণ হয়ায় শিশুটিকে বেলকুচি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। শুক্রবার (২ এপ্রিল) দুপুর ৩টার দিকে ধর্ষক সোহেলের নিজ ঘরে এঘটনা ঘটে। সোহেল (১৬) উপজেলার দৌলতপুর ইউনিয়নের চর দুলগাগরাখালী গ্রামের সাহের আলী সরকারের ছেলে।

শিশুটির মা ও এলাকাবাসি সুত্রে জানা যায়, শুক্রবার দুপুর ৩টার দিকে শিশুটির প্রতিবেশী সোহেল বিস্কুট কিনে দেয়ার লোভ দেখিয়ে ধর্ষণ করেছে। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার ও ধর্ষক সোহেলকে আটক করে। শিশুটির অবস্থা খারাপ হয়ায় বেলকুচি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা এই প্রতিবেদককে বলেন, এপ্রর্যন্ত কেউ অভিযোগ দেয়নি অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে।


স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০২-০৪-২০২১ ০৪:৫৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 905 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com