কাজিপুরে সাবেক স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিমের জন্মদিনে দোয়া ও শাড়ি বিতরণ
১৩ মে, ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন

  

   শিরোনামঃ

কাজিপুরে সাবেক স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিমের জন্মদিনে দোয়া ও শাড়ি বিতরণ

আব্দুল জলিল
০২-০৪-২০২১ ০৩:১৮ অপরাহ্ন
কাজিপুরে সাবেক স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিমের জন্মদিনে দোয়া ও শাড়ি বিতরণ

  সিরাজগঞ্জের কাজিপুরে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ নাসিমের ৭৩তম শুভ জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল  ও দুস্থদের মাঝে শাড়ি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০২ এপ্রিল) বেলা ১১ টায় কাজিপুর উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে জন্মদিনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন  উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে পিতার নানা কর্মের স্তৃিতিচারণ করেন সিরাজগঞ্জ -১ আসনের সংসদ সদস্য  তানভীর শাকিল জয়।তিনি বলেন এক বছরও হয়নি অথচ পিতার অভাব আমিসহ কাজিপুরবাসী উপলব্ধি করছে। তার দেখানো পথেই চেষ্টা করছি সামনে এগোনোর।’

 সভায় অন্যদের মধ্যে মোহাম্মদ নাসিমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান , ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, আ.লীগের সহ-সভাপতি জিএম তালুকদার, মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক সুলতানা হক, যুবলীগ সাধারণ সম্পাদক আলী আসলাম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি রাজু আহমদ, নাটুয়ারপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুর রহিম, কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  টিএম আতিকুর রহমান নান্নু প্রমুখ। এসময় আ.লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনার শুরুতে মোহাম্মদ নাসিমের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।  পরে উপজেলার মা্ইজবাড়ি, গান্ধাইল ও সোনামুখীতে মোহাম্মদ নাসিম ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও বিধবাদের মাঝে শাড়ি বিতরণ করা হয়।


আব্দুল জলিল ০২-০৪-২০২১ ০৩:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 424 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com