শিরোনামঃ
সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি ০১-০৪-২০২১ ১০:২৩ অপরাহ্ন |
সিরাজগঞ্জের কামারখন্দে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানার সভাপতিত্বে বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলা পরিষদের সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এমসয় উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম শহিদুল্লাহ সবুজ, উপজেলার বিভিন্ন হাট-বাজার কমিটির প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাম্প্রতিক সময়ে বিনা প্রয়োজনে রাত ১০ টার পর বাইরে বের হলে ও জনসমাগমের সৃষ্টি করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দন্ড প্রদান করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com