সিরাজগঞ্জে ট্রাকচাপায় ভ্যান আরোহী নারী নিহত, চালক আটক
২৪ এপ্রিল, ২০২৬ ০৫:৪০ পূর্বাহ্ন

  

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ভ্যান আরোহী নারী নিহত, চালক আটক

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
৩১-০৩-২০২১ ০৬:১৭ অপরাহ্ন
সিরাজগঞ্জে ট্রাকচাপায় ভ্যান আরোহী নারী নিহত, চালক আটক
সিরাজগঞ্জে ট্রাকচাপায় সোহাগী খাতুন (৩৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় ট্রাক চালককে আটক করেছে পুলিশ। বুধবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু-হাটিকুমরুল মহাসড়কে সলঙ্গা থানার নলকা সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগী খাতুন সলঙ্গা থানার উত্তর ভরমোহন গ্রামের সোবহানের স্ত্রী। এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, বাজার ভদ্রঘাট এলাকা থেকে পা চালিত ভ্যানগাড়ীতে চড়ে নলকার দিকে যাচ্ছিলেন ওই নারী। ভ্যানগাড়ীটি নলকা সেতুর উপর উঠলে পেছন  থেকে একটি সিমেন্ট বোঝাই ট্রাক চাপা দেয়। এসময় সোহাগী নামে ওই নারী ভ্যানগাড়ী থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালক আবুল কালামকে (৫৫) আটক ও ট্রাকটিকে জব্দ করেছে। 

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ৩১-০৩-২০২১ ০৬:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 713 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com