তাড়াশে মাস্ক ব্যবহার না করায় ১৭জনকে জরিমানা
২২ এপ্রিল, ২০২৬ ০৬:২৫ অপরাহ্ন

  

তাড়াশে মাস্ক ব্যবহার না করায় ১৭জনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
৩১-০৩-২০২১ ০৫:১৮ অপরাহ্ন
তাড়াশে মাস্ক ব্যবহার না করায় ১৭জনকে জরিমানা

মাস্ক ব্যবহার না করার দায়ে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পৌর বাজারে অভিযান চালিয়ে ১৭জনকে জরিমানা করা হয়েছে। 
বুধবার (৩১ মার্চ) বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওবায়দুল্লাহ। 

সূত্র জানায়, ঘরের বাইরে বের হতে হলে মুখে মাস্ক ব্যবহার করতে হবে। করোনাভাইরাস প্রতিরোধে সরকারিভাবে এমন নির্দেশনা দেওয়া থাকলেও সচেতনতার অভাবে অনেকেই তা মানছেন না। তাই জনসচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৭ জনকে মোট ১৫শ টাকা জরিমানা করা হয়েছে।

তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওবায়দুল্লাহ বলেন, করোনার সংক্রমণ রোধে এই অভিযান চালানো হয়েছে। অভিযান চলার সময় বাজারে আসা বিভিন্ন শ্রেণি পেশার লোকজনকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়া সাধারণ জনগণের মাঝে মাস্ক বিতরণ  করা হয়।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ৩১-০৩-২০২১ ০৫:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 483 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com