শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ৩০-০৩-২০২১ ০৬:০০ অপরাহ্ন |
মঙ্গলবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
নওগাঁ ইউনিয়নের স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফ আলী ও স্থানীয়রা জানান, ভায়াট উত্তরপাড়ায় নতুন পুকুর নামে একটি পুকুর লিজ নিয়ে খালখুলা গ্রামের বরাত আলী মাছ চাষ করে আসছিলেন। তিনি সকাল ১০টার দিকে কাউকে না জানিয়ে ওই পুকুরে মাছ ধরার জন্য শক্তিশালী কীটনাশক প্রয়োগ করেন এবং মাছ ধরে বাড়ি চলে যান। পরবর্তীতে ওই পুকুরে কিছু মাছ ভাসতে দেখে স্থানীয় পাড়া-প্রতিবেশীরা মাছ ধরতে নেমে পড়েন।
এদের মধ্যে ভায়াট গ্রামের শাহজাহান আলীর মেয়ে জান্নাতী খাতুন ও বাচ্চু আহম্মেদের মেয়ে বিথী খাতুন রিতা সেখানে মাছ ধরতে যায়। একপর্যায়ে ওই দুজন গভীর পানিতে ডুবে যাওয়ার সময়ে বিষাক্ত পানি খেয়ে গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে।
এ সময় উপস্থিত লোকজন টের পেয়ে দ্রুত ওই দুজন শিক্ষার্থীকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com