রোজগারের অবলম্বন হারিয়ে দিশেহারা চালকঃ মানবেতর জীবন-যাপন
০২ মে, ২০২৬ ১২:৪০ অপরাহ্ন

  

রোজগারের অবলম্বন হারিয়ে দিশেহারা চালকঃ মানবেতর জীবন-যাপন

আব্দুল জলিল
২৯-০৩-২০২১ ১২:০৮ অপরাহ্ন
রোজগারের অবলম্বন হারিয়ে দিশেহারা চালকঃ মানবেতর জীবন-যাপন

 নিজ বাড়ির আঙ্গিনায় প্রতিদিনকার মতো অটোভ্যান রেখে রাতে ঘুমাতে যান চালক আব্দুল মান্নান। রাত দুইটায় বাইরে বেরিয়েও তিনি ভ্যানটি দেখেছেন। সকালে ঘুম থেকে জেগে তিনি ওই ভ্যানটি আর দেখতে পাননি। এমন চুরির ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পরানপুর গ্রামে। গত ১৪ মার্চ (রবিবার) ুদরিদ্র অটোভ্যান চালক আব্দুল মান্নানের ভ্যানটি হারিয়ে যায়। সেইদিনই গ্রামের লোকজন মান্নানের সাথে নিজেরাও খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে গোপনসূত্রে জানা যায় একই গ্রামের মৃত সোটকা মন্ডলের পুত্র আল আমিন এবং হাসানের পুত্র দিপু ওই ভ্যান সরিয়েছে।

পরে গ্রাম্যভাবে বিষয়টি মিমাংসার জন্যে ওই দুইজনকে বারবার ডাকা হলেও তারা হাজির হননি।  আল আমিন নিজেকে নির্দোষ দাবী করে জানান ,‘ ওরা পারলে আইন দিয়ে এর মিমাংসা করুক। ’

 ওই ওয়ার্ডের ইউপি সদস্য সেজাব মন্ডল জানান, ‘আমরা জানতে পেরেই ওই দুইজনকে ডেকেছিলাম। কিন্তু তারা আমাদের কথা শোনেননি। ওদের স্বভাবও ভালো না।’

 কাজিপুর থানার অফিসার ইনচার্জ পিএন সরকার জানান, ‘মৌখিকভাবে চুরির বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।’

 এদিকে উপার্জনের একমাত্র অবলম্বন ওই অটোভ্যানটি দশ দিনেও উদ্ধার করতে না পেরে  পরিবার নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন অটোভ্যান চালক আব্দুল মান্নান। 


আব্দুল জলিল ২৯-০৩-২০২১ ১২:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 569 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com