নাগরপুরে সেতাব আলী খান স্মৃতি পাঠাগার উদ্বোধণ
২৩ এপ্রিল, ২০২৬ ০২:২৫ অপরাহ্ন

  

নাগরপুরে সেতাব আলী খান স্মৃতি পাঠাগার উদ্বোধণ

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
২৮-০৩-২০২১ ০৪:৫৯ অপরাহ্ন
নাগরপুরে সেতাব আলী খান স্মৃতি পাঠাগার উদ্বোধণ

জ্ঞানার্জনের সবোর্ত্তম মাধ্যম হলো বই, বই মানুষের পরম বন্ধু। বইয়ের মাধ্যমে জ্ঞানার্জনকে প্রসারিত করতেই টাঙ্গাইলের নাগরপুরে সাবেক গণ পরিষদের সদস্য মরহুম এ্যাড. সেতাব আলী খান স্মৃতি পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮) মার্চ সকালে উপজেলার জনতা ডিগ্রী কলেজে এ পাঠাগারের উদ্বোধণ করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জনতা ডিগ্রী কলেজের গভর্নিংবডির সভাপতি সিফাত-ই-জাহানের সভাপতিত্বে ও মরহুম এ্যাড.সেতাব আলী খানের ভাতিজা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীদুল ইসলাম অপুর সঞ্চালনায় উদ্বোধণী আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এমপি টিটু বলেন, সৃজনশীল ও বিজ্ঞানমনস্ক মানুষ তৈরিতে বইয়ের ভূমিকা অনস্বীকার্য। তিনি উপস্থিত শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার আহবান জানান। কারন পুথিগত বিদ্যার বাইরে আরো বেশি জ্ঞান অর্জন করতে হলে বেশি বেশি বই পড়তে হবে। এসময় আরো বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক এ্যাড.খান মোহাম্মদ খালেদ, জনতা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদ আলম, সাবেক অধ্যক্ষ মিঞ্জুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজায়েত হোসেন প্রমূখ।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ২৮-০৩-২০২১ ০৪:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 603 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com