শিরোনামঃ
নিউজরুম ২৮-০৩-২০২১ ০৪:৪৬ অপরাহ্ন |
সিরাজগঞ্জের রায়গঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মদন চোয়ান নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। রোববার (২৮ মার্চ) ভোরে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক মদন চৌহান বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার তালোর গ্রামের বাসিন্দা।
রায়গঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, বগুড়া থেকে ঢাকাগামী মুরগির খাদ্য বোঝাই ট্রাকের সামনে চাকা ফেটে গেলে নরসিংদী থেকে বগুড়াগামী কাপড় বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুটি ট্রাকে আগুন লেগে যায়। এতে মুরগির খাদ্য বোঝাই ট্রাকের চালক কেবিনেই অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। অপর ট্রাকে থাকা এক কাপড় ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের কর্মীদের দীর্ঘ চার ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান আলী জানান, দুর্ঘটনায় দুটি ট্রাকসহ তিন কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com