চৌহালীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
২৬ এপ্রিল, ২০২৬ ০৪:১৪ অপরাহ্ন

  

চৌহালীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
২৬-০৩-২০২১ ০৩:১৩ অপরাহ্ন
চৌহালীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সিরাজগঞ্জের চৌহালীতে নিজ ঘর থেকে জিয়াসমিন খাতুন (১৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ মার্চ) উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের ৮ নং চরকুরকী গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জিয়াসমিন খাতুন ওই গ্রামের মো: আশরাফ আলীর মেয়ে ।নিহতের স্বজনেরা জানান, বিয়ের পর থেকেই ঠিকমতো পরিবারের সদস্যদের ভরণ-পোষণ দিতে পারছিল না স্বামী। এ নিয়ে পারিবারিক অশান্তি চলছিল পরিবারে। এজন্য সে বেশ কিছুদিন যাবত বাবার বাড়িতে থাকছিল। শুক্রবার সকালে তাকে ডাকতে রুমে গেলে সিলিংয়ের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় পরিবারের লোকজন। ঘটনাস্থলে গিয়ে মৃতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘অল্প বয়সে বিয়ে দেয়া ও পারিবারিক অশান্তির কারণেই জেসমিন আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হয়েছে।

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২৬-০৩-২০২১ ০৩:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 470 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com