শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৬-০৩-২০২১ ০৯:৩৯ পূর্বাহ্ন |
শুক্রবার (২৬ মার্চ) সকাল ৬টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন। পর্যায়ক্রমে তাড়াশ উপজেলা আওয়ামী লীগ,উপজেলা যুবলীগ,উপজেলা যুব মহিলা লীগ, উপজেলা সেচ্ছাসেবক লীগ, উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগসহ সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন,তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা গাজী ম.ম আমজাদ হোসেন মিলন, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, সাবেক সভাপতি আব্দুল হক, সাবেক যুগ্ন সম্পাদক রজত ঘোষ, সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য হোসনেয়ারা পারভীন লাভলী, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী, উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক শায়লা পারভীন,উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল খালেক পিয়াস, সাধারণ সম্পাদক লিমন কবির, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক শামিম আহমেদ আকাশ, তাড়াশ পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম কবির, সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ আরো অনেকেই।
পরে সকাল নয়টায় তাড়াশ কেন্দ্রীয় হেলিপ্যাড ময়দানে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবাউল করিমের সভাপতিত্বে প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ। পতাকা উত্তোলন শেষে সালাম গ্রহণের পর সকলের উদ্দেশে বক্তব্য প্রদান করেন তিনি। সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোররা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে।
এ সময় তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: ওবায়দুল্লাহ, তাড়াশ থানার ওসি (তদন্ত) মো: হাবিবুল্লাহ, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আরশেদুল ইসলাম, তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: বাবুল শেখ উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com