সাবেক মন্ত্রীর ভাতিজা নান্নুসহ ৭২ জনের নামে হত্যা মামলা দায়ের
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৬-০৩-২০২১ ০১:০৬ পূর্বাহ্ন
|
|
সাবেক মন্ত্রীর ভাতিজা নান্নুসহ ৭২ জনের নামে হত্যা মামলা দায়ের
সিরাজগঞ্জের চৌহালীর সদিয়াচাঁদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে দুইপক্ষের সংঘর্ষে ১জন নিহতের ঘটনায় সাবেক মন্ত্রী বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাসের ভাতিজা নান্নু বিশ্বাসসহ ৭২ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে নিহত আব্দুল জলিলের চাচা শ্বশুর জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। জাহাঙ্গীর হোসেন বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।
এনায়েতপুর থানার ওসি আতাউর রহমান সংবাদকর্মীদের জানায়, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে। লাশটি সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হসিপাতালে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে লাশটি দাফন সম্পন্ন করা হয়। মামলার আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
বুধবার ২৪ মার্চ দিনব্যাপী বেতিল স্কুল এন্ড কলেজ মাঠে সদিয়াচাঁদপুর ইউনিয়ন আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে ভোটে সভাপতি পদে ২জন এবং সাধারণ সম্পাদক পদে ২জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে সাবেক সভাপতি সিরাজুল আলমকে হারিয়ে শাহাদত হোসেন তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিকে হারিয়ে বুদ্দু বিজয়ী হচ্ছেন এমন খবর ছড়িয়ে পড়লে সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃস্টি হয় ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে বেলকুচির আজগড়া এলাকায় জলিলের মৃত্যু হয়। এ ছাড়া উভয় পক্ষের আহত হন আরও বেশ কয়েকজন।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৬-০৩-২০২১ ০১:০৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1247 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ