উল্লাপাড়া দুটি ফুটওভার ব্রিজের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন
২১ এপ্রিল, ২০২৬ ০৫:০০ পূর্বাহ্ন

  

উল্লাপাড়া দুটি ফুটওভার ব্রিজের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৫-০৩-২০২১ ১১:২০ অপরাহ্ন
উল্লাপাড়া দুটি ফুটওভার ব্রিজের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন
নগরবাড়ি-বগুড়া মহা-সড়কের উল্লাপাড়ার শ্যামলীপাড়া বাস স্ট্যান্ড ও বোয়ালিয়া বাস স্ট্যান্ডে, স্কুল- কলেজের শিক্ষার্থী ও জনসাধারণের রাস্তা পাড়াপাড়ের শুবিধার্থে ২৫.৩০ মিটার দৈর্ঘের দুটি ফুটওভার ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়েছে । বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা ১১টায় সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম ওই দুটি ফুটওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন । এর পর উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উল্লাপাড়া পৌর আওয়ামী লীগ আয়োজিত এক জনসভা অনুষ্ঠিত হয় । পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এস এম নজরুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম, সিরাজগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম প্রামানিক, উপজেলা আওয়ামিলীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ ।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৫-০৩-২০২১ ১১:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 491 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com