বেতিল বাজারে খড়ের পালার আগুনে জ্বালানি খড়ি ব্যাবসায়ীদের স্বপ্ন ছাই
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৫-০৩-২০২১ ১০:৪৬ অপরাহ্ন
|
|
বেতিল বাজারে খড়ের পালার আগুনে জ্বালানি খড়ি ব্যাবসায়ীদের স্বপ্ন ছাই
সিরাজগঞ্জের এনায়েতপুর থানা এলাকার বেতিল বাজারে খড়ের পালার আগুনে খড়ি ব্যাবসায়ীদের স্বপ্ন পুড়ে ছাই হয়েছে। এতে খড়ি ব্যাবসায়ী কাশেম নামে তার খড়ের পালা ও শামচুল, রাজ্জাক, হানিফ, সুলতান, নুরনবীর ধইঞ্চা, পাট খরি ও জ্বালানি কাঠ একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এতে ঐ সব ব্যবসায়ীদের ৪ লাখ টাকার উর্ধে মালামালের ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) ৩ টার দিকে এনায়েতপুর থানার বেতিল বাজারে এ ঘটনা ঘটে।
ঐ বাজারের স্থানিয় ব্যাবসায়িরা জানান, আনুমানিক ৩ টার দিকে খড়ি পট্টির দিকে আগুনের ধুয়া দেখতে পায়। সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে ৩ বাচ্চা ছেলে দেখে তারা। ছেলে তিনটা পালানোর চেষ্টা করলে ব্যাবসায়ী নজরুল এক জনকে ধরে রাখে। এ সময়ের মধ্যে আগুনের লেলিহান শিখা দেখে ডাকচিৎকার শুরু করলে গ্রামবাসি এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। পরে বেলকুচি ফায়ার সার্ভি ও কামারখন্দ ফায়ার সার্ভিস ষ্টেশনের দুইটি টিম স্থানিয়দের সহযোগিতায় প্রায় ২ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বেলকুচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন মাষ্টার হাবিবুর রহমান সত্যতা স্বীকার করে এই প্রতিবেদককে বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে যাই। খড়ের পালায় আগুন লাগার কারণে তীব্রতা বেশি থাকায় আমাদের সাথে কামারখন্দের টিম ও স্থানিয়দের সহযোগিতায় ২ ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৫-০৩-২০২১ ১০:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 796 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ