কাজিপুরে বালু তোলা ড্রেজারকে জরিমানা করেও বাঁচানো গেলনা শিশু সুমাইয়াকে
২৬ এপ্রিল, ২০২৬ ০৫:৫৪ অপরাহ্ন

  

কাজিপুরে বালু তোলা ড্রেজারকে জরিমানা করেও বাঁচানো গেলনা শিশু সুমাইয়াকে

আব্দুল জলিল
২৫-০৩-২০২১ ০৬:১১ অপরাহ্ন
কাজিপুরে বালু তোলা ড্রেজারকে জরিমানা করেও বাঁচানো গেলনা শিশু সুমাইয়াকে

সিরাজগঞ্জের কাজিপুরে  যমুনা নদী থেকে অবৈধভাবে  বালু উত্তোলনের ড্রেজারের জমে থাকা পানিতে  ডুবে সুমাইয়া নামের দশ বছরের একটি শিশু মারা গেছে।  নিহত সুমাইয়া খাতুন উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের বিলচতল গ্রামের ছক্কামাল ওরফে  বক্কার আলীর মেয়ে বলে জানা গেছে।  ২৫ এপ্রিল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় এই ঘটনা ঘটে । 

 

এদিকে কাজিপুর উপজেলা ভূমি অফিসসূত্রে জানা গেছে, ওই অবৈধ বালু পয়েন্টে একই দিন বেলা বারোটায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলাম। এসময় বালু উত্তোলকারী ড্রেজারের মালিক আব্দুল বারীকে এক লক্ষা টাকা জরিমানা করেন। তিনি চলে যাবার পরেই ঘটে এই দৃর্ঘটনা।

নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে , বিলচতল গ্রামের পূর্বপাশে যমুনা নদী থেকে ওই গ্রামের  পূর্ব পাশে ও তার তিনশ গজ দূরে আরেকটি ড্রেজার পানি নিষ্কাষনের ব্যবস্থা না রেখে যমুনা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করছিল।  এতে করে  আশপাশে বসবাসরত ১০/১২টি বাড়ির উঠানে পানি জমে যায়।  এই পানিতে পড়ে  যায় সুমাইয়া।  স্থানীয়রা উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সুমাইয়াকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আব্দুল জলিল ২৫-০৩-২০২১ ০৬:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 393 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com