ননদের স্বামীর কু-প্রস্তাব প্রত্যাক্ষান করায়, স্বরযন্ত্র করে স্বামীকে দিয়ে তালাক
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৪-০৩-২০২১ ০৮:৩১ অপরাহ্ন
|
|
ননদের স্বামীর কু-প্রস্তাব প্রত্যাক্ষান করায়, স্বরযন্ত্র করে স্বামীকে দিয়ে তালাক
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ননদের স্বামীর কু-প্রস্তাবে রাজি না হওয়ায় স্বরযন্ত্র করে স্বামীকে দিয়ে স্ত্রীকে তালাক দেয়ার অভিযোগ করেছেন সাথী খাতুন নামের ১ অন্তঃস্বত্বা গৃহবধু। সাথী খাতুন বেলকুচি পৌর এলাকার চালা গ্রামের মৃত ছমির উদ্দিনের মেয়ে।
বুধবার (২৪ মার্চ) দুপুরে ঐ অন্তঃস্বত্বা গৃহবধু জানায়, গত বছরের ফেব্রুয়ারি মাসের ২১ তারিখে, উল্লাপাড়া উপজেলার চরঘাটিনা গ্রামের সিদ্দিকেরর ছেলে নাছির উদ্দিনের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই আমার ননদের স্বামী ডাক্তার আব্দুল হাই প্রায়ই কু-প্রস্তাব দিতো। ডাক্তার আব্দুল হাই উল্লাপড়া থানার অন্তর্গত চালা গ্রামের মৃত ইব্রাহীমের ছেলে। সে চরিত্রহীন লম্পট প্রকৃতির লোক। আমার বাসায় মাঝে মধ্যেই স্বামীর অনুপস্থিতিতে আসিয়া কু-প্রস্তাবে দিতো। তার প্রস্তাবে রাজি না হলে স্বরযন্ত্র করে আমার স্বামীকে দিয়ে তালাক দেওয়াবে বলে মাঝেমধ্যে ভয়ভীতি দেখাতো। কিন্তু আমি তার কু-প্রস্তাবে রাজি হইনি তাকে আমার বাসায় আসতে নিষেধ করলে তদাক্রশে আমার স্বামীকে ভুল বুঝিয়ে আমাকে মারধর করিয়ে বাড়ীতে পাঠিয়ে দিয়ে গত ২৭ নভেম্বর ২০২০ ইং তারিখে আমার স্বামী আমাকে তালাক দেওয়ায় এবং ১৫ ডিসেম্বর ২০২০ ইং তারিখে ৬ জনকে আসামী করে আদালতে মামলা করি। এহেন ঘটনায় আইনের নিকট আমি সুবিচার চাই।
এ ব্যাপারে ডাক্তার আব্দুল হাইয়ের নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি কু-প্রস্তাবের কথা অস্বীকার করে বলেন, আমার শ্বশুর বাড়ী থেকে আমাকে দাওয়াত দিলে যাই, না দিলে না যাই। বউ ছাড়াছাড়ি বিষয় তাদের স্বামী-স্ত্রীর ব্যাপার। এখানে আমার কোন সম্পৃক্ততা নেই।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৪-০৩-২০২১ ০৮:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1392 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ