এনায়েতপুরে ইউপি সম্মেলনকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে নিহত-১
২০ এপ্রিল, ২০২৬ ০৯:৪৯ পূর্বাহ্ন

  

এনায়েতপুরে ইউপি সম্মেলনকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে নিহত-১

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৪-০৩-২০২১ ০৮:২৫ অপরাহ্ন
এনায়েতপুরে ইউপি সম্মেলনকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে নিহত-১
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সৌদিয়া চাঁদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনকে কেদ্র করে দু-পক্ষের সংঘর্ষে আবদুল জলিল (৩৫) নামর এক আওয়ামীলীগ কর্মী নিহত হয়েছে। সে আজুগরা বেরিবাঁধ এলাকার আবুল হোসেনের ছেলে। বুধবার (২৪ মার্চ) বিকাল সাড়ে পাঁচটার দিকে বেতিল ওয়াবদাবাদে এঘটনা ঘটে। এসময় পাশেই বেতিল স্কুল এন্ড কলেজ মাঠে সৌদিয়া চাঁদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন চলছিল। সম্মেলনের প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবদুল মমিন মন্ডল, সম্মানিত অতিথি ছিলন সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস। এছাড়া জেলা ও থানা আওয়ামীলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখন। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকাল থেকে চৌহালী উপজলাধীন এনায়েতপুর থানার সৌদিয়া চাদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোটগননা চলছিল। এসময় বাহিরে অপেক্ষমানদের মধ্যে বিজয়ের খবর ছড়িয়ে পড়লে। প্রতিপক্ষ সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে সম্মেলনস্থলের অদুরে বেতিল সড়কে বেলকুচি উপজেলার দৌলতপুর আঞ্চলিক ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের কর্মী আবদুল জলিল বাড়ি যাবার পথে তাকে কুপিয়ে আহত করা হয়। এসময় তাকে স্থানীয়রা ভ্যান যোগে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে খামারগ্রাম ডিগ্রি কলজ এলাকায় তিনি মারা যায়। এবিষয়ে এনায়েতপুর থানা আওয়ামীলীগের ভারপাপ্ত সাধারন সম্পাদক ও সম্মেলন পরিচালনা কমিটির সদস্য সচিব আজগর আলী বিএসসি জানান, দীর্ঘ দিন ধরে সাবেক মন্ত্রীর সাথে স্থানীয় এমপি সমর্থকদের বিরোধ চলে আসছে। এরই জের ধরে সৌদিয়া চাঁদপুর ইউনিয়ন সম্মেলনের ফলাফল ঘোষনার আগে সাবেক মন্ত্রীর ছেলে, ভাতিজা ও সমর্থকরা এ হামলা চালায়। এসময় দলের কর্মী আবদুল জলিল নিহত হয়। এছাড়া বেশ কয়েকটি ঘরবাড়ি ও দোকানপাট ভাংচুর করা হয়। এঘটনায় থানায় মামলা দায়ের করা হবে। তবে এ বিষয়ে সাবেক মন্ত্রীর ছেলে দৌলতপুর ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান লাজুক বিশ্বাস সংবাদকর্মীদের বলেন, এঘটনার সাথ আমাদের কেউ জরিত নাই। এর চেয়ে বেশি কিছু জানিনা বলে ফোন কেটে দেন তিনি। এদিকে এবিষয়ে এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, নিহতের ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। দৌষীদের গ্রেপ্তার অভিযান চলছে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৪-০৩-২০২১ ০৮:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1588 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com