করোনা সংক্রমণ রোধে মেয়র নজরুলের ভিন্ন কৌশল
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৩-০৩-২০২১ ০৭:০৮ অপরাহ্ন
|
|
করোনা সংক্রমণ রোধে মেয়র নজরুলের ভিন্ন কৌশল
দেশে দ্বিতীয় বার করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরে পৌর মেয়র এস এম নজরুল ইসলাম এর উদ্যোগে পৌরসভার রাস্তাগুলোতে জীবাণু নাশক স্প্রে করা শুরু করেছে উল্লাপাড়া পৌরসভা ।
মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে পৌর শহরের ওভার ব্রীজের নীচ থেকে ওই জীবাণু নাশক ঔষধ স্প্রে করা উদ্বোধন করেন পৌর মেয়র এস এম নজরুল ইসলাম ।এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র এস এম আমিরুল ইসলাম আরজু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আজাদ হোসেন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রেজাউল ইসলাম, মহিলা কাউন্সিলর মোছাঃ নাসরিন ও আজিরন নেছা,মাহফুজা রানী মায়া উপস্থিত ছিলেন ।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৩-০৩-২০২১ ০৭:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 477 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ