একুশে বই মেলায় প্রকাশিত সিরাজগঞ্জের সন্তান সাকিব শাকিলের
১৭ এপ্রিল, ২০২৬ ১১:৪০ অপরাহ্ন

  

একুশে বই মেলায় প্রকাশিত সিরাজগঞ্জের সন্তান সাকিব শাকিলের

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
২৩-০৩-২০২১ ০৯:২৬ পূর্বাহ্ন
একুশে বই মেলায় প্রকাশিত সিরাজগঞ্জের সন্তান সাকিব শাকিলের

অমর একুশে গ্রন্থমেলা ২০২১ উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে সাকিব শাকিল এর দ্বিতীয় কবিতার বই “দেহ পালিত সাপ”। কবিতার বইটির প্রচ্ছদ করেছেন সারাজাত সৌম। প্রকাশন শব্দমিছিল। 'দেহ পালিত সাপ' বইটি পাওয়া যাবে বইমেলার লিটলম্যাগ চত্বর ১২২ নাম্বার স্টল মানুষ প্রকাশনীতে।

লেখক সাকিব শাকিল এর জন্ম ২৩শে জুলাই ১৯৯৮ইং সালের সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার রান্ধুনীবাড়ি গ্রামে। বর্তমান তিনি সিরাজগঞ্জ সরকারি কলেজের রসায়ন বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। ছোটবেলা থেকেই শিল্পসাহিত্যের প্রতি ভালোলাগা থেকে কবিতার পথে আসা তাঁর। লেখালেখি করছেন স্থানীয় দৈনিক পত্রিকার পাশাপাশি দেশের বিভিন্ন লিটল ম্যাগাজিনগুলিতে।

কবি সাকিব শাকিল তার প্রকাশিত কবিতার বই দেহ পালিত সাপ নিয়ে বলেন, ক্ষমতার যাতাকলে প্রতিনিয়ত ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে মানুষ। সুস্থ চিন্তা, মানবিক মূল্যবোধ, পারস্পরিক সৌহার্দ্যবোধ, সহমর্মিতা ও সম্প্রীতির অবস্থা ক্রমেই অবনতির দিকে। যেন ক্ষমতাসমূহের এই অপব্যবহার বেড়ে উঠছে ভয়ংকর সাপের মতো, সাপ হয়ে শোষণ করছে সমাজের অবহেলিত, নিপীড়িত মানুষদের। তাই কবি সমূহ অব্যবস্থাপনাকে তুলনা করেছেন সাপের সাথে। যে সাপ শোষণের ও নিপীড়নের। যার বিষাক্ত ছোবলে আক্রান্ত হচ্ছে জীবন, সোনালি স্বপ্ন, প্রেম ও আমাদের মানবিক চিন্তা। তাই কখনো কখনো এইসব শোষিত মানুষও সাপ হতে চায়, সাপের দলের লোক হয়ে পান করতে চায় ক্ষমতার দুধ-কলা! এমনই এক ব্যক্তি জীবনের দ্বিধা-দ্বন্ধ, সংকট, অস্থিরতার কবিতার বই দেহপালিত সাপ।


করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ২৩-০৩-২০২১ ০৯:২৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1097 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com