কামারখন্দে পূর্ব শত্রুতার জেরে সিএনজি চালিত অটোরিক্সায় আগুন
সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি
২২-০৩-২০২১ ১০:০১ অপরাহ্ন
|
|
কামারখন্দে পূর্ব শত্রুতার জেরে সিএনজি চালিত অটোরিক্সায় আগুন
সিরাজগঞ্জের কামারখন্দে পূর্ব শত্রুতার জেরে সিএনজি চালিত একটি অটোরিক্সায় আগুন দেয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২২ মার্চ) দিবাগত রাতে উপজেলার চালা গ্রামের আব্দুল করিমের অটোরিক্সায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল করিম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে একাধিক বার বাদী ও বাদীর স্বজনদের প্রাণ নাশের হুমকি দেয় জেলানী ও হান্নান।
এসব ঘটনায় থানায় একাধিক বার অভিযোগ দায়ের করা হয়েছে। এরই জেরে সোমবার ( ২২ মার্চ) দিবাগত রাতে বসত ঘরে কাউকে না পেয়ে পাশের একটি ঘরে থাকা সিএনজি চালিত অটোরিক্সায় আগুন ধরিয়ে দেয় একই গ্রামের জেলানী ও হান্নান সহ আরো বেশ কয়েকজন।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে,এম রাকিবুল হুদা জানান, এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি ২২-০৩-২০২১ ১০:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 540 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ