নাগরপুরে মাস্ক ব্যবহার না করায় ছয়জনকে জরিমানা
১৬ মে, ২০২৬ ০৮:১৩ অপরাহ্ন

  

   শিরোনামঃ

নাগরপুরে মাস্ক ব্যবহার না করায় ছয়জনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
২২-০৩-২০২১ ০৮:৩২ অপরাহ্ন
নাগরপুরে মাস্ক ব্যবহার না করায় ছয়জনকে জরিমানা

টাঙ্গাইলের নাগরপুরে বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার না করার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ জনকে জরিমানা করা হয়েছে। সোমবার (২২ মার্চ) বিকালে উপজেলার সহবতপুর ইউনিয়নে সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বাজারে আগত মাস্কবিহীন জনসাধারণ মাস্ক ব্যবহার না করার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় মোট ৬ টি মামলায় ১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর জানান, এ প্রসঙ্গে “করোনা প্রতিরোধে মাস্কের ব্যবহার নিশ্চিত করার লক্ষেই এটা আমাদের একটি চলমান প্রক্রিয়া। পরবর্তিতেও এ ধারা অব্যহত থাকবে। স্বাস্থ্যবিধি মেনে সকলেই মাস্ক ব্যবহার করলে বাংলাদেশ থেকে করোনার বর্তমান আঘাতকে প্রতিহত করা সম্ভব হবে । জনসাধারনের মাঝে মাস্ক বিতরন করা হয়। এ সময় নাগরপুর থানার পুলিশ ও উপজেলার ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ২২-০৩-২০২১ ০৮:৩২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 413 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com