পারিবারিক কলহের জেড়ে ছোট জা'র শরীরে গরম তরকারি নিক্ষেপ,বড় জা আটক
২০ এপ্রিল, ২০২৬ ০৯:১৬ পূর্বাহ্ন

  

পারিবারিক কলহের জেড়ে ছোট জা'র শরীরে গরম তরকারি নিক্ষেপ,বড় জা আটক

সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি
২২-০৩-২০২১ ০৭:৪১ অপরাহ্ন
পারিবারিক কলহের জেড়ে ছোট জা'র শরীরে গরম তরকারি নিক্ষেপ,বড় জা আটক
সিরাজগঞ্জের কামারখন্দে পারিবারিক কলহের জেড়ে ছোট জা'র শরীরে গরম তরকারি নিক্ষেপের ঘটনায় বড় জা জহুরা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। উপজেলার ঝাঐল ইউনিয়নের ঝাঐল দক্ষিণপাড়ায় রবিবার (২১ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। এঘটনায় আহত ছোট জা রুমা খাতুনের বাবা ওয়াজেদ আলী বাদি হয়ে কামারখন্দ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম রাকিবুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, গত রবিবার ( ২১ মার্চ)রাতের দিকে পারিবারিক কলহের জেড়ে শাহাদাত হোসেনের স্ত্রী জহুরা বেগমের তার ছোট জা ইসমাইল হোসেনের স্ত্রী রুমা আক্তারের শরীরে গরম তরকারি নিক্ষেপ করেন। গরম তরকারি নিক্ষেপে তার মুখ সহ শরীরের বিভিন্ন জায়গা ঝলসে যায়। তাকে প্রথমে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখান থেকে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন। সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগের রেজিস্ট্রার ডাঃ মোখলেছুর রহমান জানান, আহতের শরীরের মুখ সহ কয়েক স্থানে গরম তরকারি নিক্ষেপের কারনে তার শরীরের ১০ ভাগ দগ্ধ হয়েছে। বর্তমানে তিনি এখানে চিকিৎসাধীন আছেন। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম রাকিবুল হুদা জানান, এঘটনায় আহতের বাবা মো. ওয়াজেদ আলী বাদি হয়ে একটি অভিযোগ দিলে আমরা জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত জহুরা বেগমকে আটক করা হয়েছে। পরবর্তীতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি ২২-০৩-২০২১ ০৭:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 587 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com