শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২২-০৩-২০২১ ০১:২০ অপরাহ্ন |
“মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ” কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্বুদ্ধকরণ কর্মসূচীর অংশ হিসেবে মাস্ক বিতরণ করেছে সিরাজগঞ্জের তাড়াশ থানা পুলিশ। সোমবার (২২ মার্চ) সকালে জেলা পুলিশের পক্ষ থেকে তাড়াশ থানার ওসি (তদন্ত) মো: হাবিবুল্লাহর নেত্বতে পৌর শহরের বিভিন্ন সড়কে র্যালি বের করে সাধারণ মানুষের মাঝে এসব মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।
এ সময় থানা পুলিশের উপস্থিতিতে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা শ্রমিক লীগে সভাপতি নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গাজী করিম বক্সসহ অনেকেই উপস্থিত ছিলেন। পরে বাস, ট্রাক, অটো, রিক্সা, ভ্যান, মোটরসাইকেল ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়। তাড়াশ থানার ওসি (তদন্ত) হাবিবুল্লাহ বলেন, উপজেলা জুড়ে করোনা ভাইরাস কোভিড ১৯ এর দ্বিতীয় সংক্রমণ রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com