মেয়েকে শাসন করায় তাড়াশে কলেজ ছাত্রীর আত্নহত্যা
০৪ মে, ২০২৬ ০৯:৫৫ অপরাহ্ন

  

মেয়েকে শাসন করায় তাড়াশে কলেজ ছাত্রীর আত্নহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২১-০৩-২০২১ ০৬:২৩ অপরাহ্ন
মেয়েকে শাসন করায় তাড়াশে কলেজ ছাত্রীর আত্নহত্যা
সিরাজগঞ্জের তাড়াশে বেড়াতে যাওয়ার কারনে মেয়েকে শাসন করায় অভিমানে বিউটি খাতুন (২০) নামের এক কলেজছাত্রী গলায় ওড়না পেচিয়ে আত্নহত্যা করেছেন। শনিবার (২০ র্মাচ) রাতে তাড়াশ পৌর এলাকার কাউরাইল মহল্লার উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। বিউটি ওই মহল্লার মোকাদ্দেস আলীর মেয়ে ও তাড়াশ ডিগ্রী কলেজের স্নাতক শ্রেনীর ছাত্রী। স্থানীয়রা জানান, শনিবার ওই কলেজ ছাত্রী অভিভাবকদের না জানিয়ে বাড়ি থেকে অন্যত্র বেড়াতে যান। এরপর বিকালে সে বাড়িতে আসলে তার বাবা এ নিয়ে মেয়েকে শাসন করেন। পরে রাতে বিউটি নিজঘরে ঘুমাতে যায়। এদিকে বিউটি রোববার সকালে ঘরের দরজা না খোলায় বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করতে থাকে। এতে সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে দেখতে পায় কলেজছাত্রীর গলায় ওড়না পেচানো লাশ ঝুলছে। তাড়াশ থানার ওসি (তদন্ত) হাবিবুল্লাহ জানান, বিষয়টি আমাদের জানা নেই। কেউ কোন অভিযোগ দেন নি।

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২১-০৩-২০২১ ০৬:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 514 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com