শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২১-০৩-২০২১ ০৬:১০ অপরাহ্ন |
সিরাজগঞ্জের তাড়াশে মাটিকাটার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ফিরোজ হোসেন (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (২০ মার্চ) সকাল নয়টার দিকে তাড়াশ পৌর সদরের নিকারী পাড়া মহল্লায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ হোসেন বারুহাঁস ইউনিয়নের পেঙ্গুয়ারী গ্রামের জয়নাল হোসেনের ছেলে। বিষয়টি তাড়াশ সদর ইউনিয়নের ওই ওয়ার্ডের ইউপি সদস্য বকুল হোসেন নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, তাড়াশ পৌর সদরের নিকারী পাড়া মহল্লার নজরুল ইসলামের বাড়িতে ফিরোজ হোসেন কৃষি শ্রমিকের কাজ করতেন। ঘটনার দিন সকালে তিনি গৃহকর্তার কথামত বাড়িতে মাটি ভরাটের কাজ করার সময় অসাবধানতাবশত কোদালটি বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে লোকজন তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক ফিরোজকে মৃত ঘোষণা করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com