না ফেরার দেশে চলে গেলেন খেতাবহীন মুক্তিযোদ্ধা টুরু
১৪ মে, ২০২৬ ০২:১৬ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

না ফেরার দেশে চলে গেলেন খেতাবহীন মুক্তিযোদ্ধা টুরু

আব্দুল জলিল
২১-০৩-২০২১ ০৫:৪০ অপরাহ্ন
না ফেরার দেশে চলে গেলেন খেতাবহীন মুক্তিযোদ্ধা টুরু
  অনেক দিন রোগের সাথে লড়াই করে অবেশেষে হার মানলেন সোনার উদ্দিন টুরু। তিনি কাজিপুরের স্বীকৃতি না পাওয়া একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ে তিনি মুক্তিযোদ্ধাদের খবরাখবর আদান প্রদান করতেন। ছোটবেলা থেকেই ভালো অভিনয় এবং উর্দু বলতে পারতেন তিনি। জানতেন বাঁশি বাজানো। হালকা লিকলিকে গড়নের সোনার উদ্দিন টুরুকে তাই পাক সেনারা কোন সন্দেহই করেনি। এই সুযোগে তিনি তাদের সাথে মিশে নানা খবর দিতেন স্থানীয় মুক্তিযোদ্ধাদের।

স্বশিক্ষিত টুরু তখন জানতেন না মুক্তি সনদের এতো দাম। তাই কখনো তা নেয়ার চিন্তাই করেননি তিনি। কিন্তু যখন যাচাই বাছাই শুরু হয় তখন তার নিকটে যে কাগজপত্র ছিলো তাই দিয়ে তিনি লড়ে যান। একসময় প্রয়াত স্বাস্থ্যমন্ত্রি মোহাম্মদ নাসিমও তাকে একটি সুপারিশপত্র দিয়েছিলেন। কিন্তু কোন প্রমাণই গ্রহণ করেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ব্যাস! ওই টুকুই।

এরপর জীবন জীবিকার তাগিদে তিনি কখনো তেল বিক্রি করে, কখনো টুকিটাকি অন্যান্য কাজ করে সংসারের চাকা সচল রেখেছিলেন তিনি। তিন মেয়ে আর এক পুত্র সন্তানের জনক টুরু সবাইকে রেখে রবিবার(২১ মার্চ) দুপুর একটায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

 


আব্দুল জলিল ২১-০৩-২০২১ ০৫:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 620 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com