শিরোনামঃ
আব্দুল জলিল ২১-০৩-২০২১ ০৫:২১ অপরাহ্ন |
সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মাইজবাড়ি গ্রামের আলিমুদ্দিনের স্ত্রী চায়না খাতুনের (৫২) লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। রবিবার (২১ মার্চ) বেলা সাড়ে এগারটায় কাজিপুরের দক্ষিণে রতনকাান্তি হাট এলাকার যমুনা নদী থেকে তাকে উদ্ধার করা হয়। খবর পেয়ে স্বজনরা ওই লাশ বাড়ি নিয়ে আসে।
পরে দুপুর দুইটায় নিখোঁজ মহিলার নিজ বাড়ি (বর্তমান ধুনট উপজেলার পুখুরিয়া খাসপাড়ায়) দাফন সম্পন্ন হয় বলে জানিয়েছেন মাইজবাড়ি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুস সালাম।
শুক্রবার (১৯ই মার্চ) বিকেল সাড়ে তিনটায় মাইজবাড়ী ইউনিয়নের বিলচতল বেড়ি বাঁধের ১নং পয়েন্টে কাজিপুর ধুনট উপজেলার জিরো পয়েন্টে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিলেন চায়না খাতুন। পরদিন রাজশাহী থেকে ডুবুরি দল এসে দিনভর খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে ফিরে যান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com