শিরোনামঃ
আব্দুল জলিল ২১-০৩-২০২১ ০৩:২০ অপরাহ্ন |
সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ তিনটি গাছসহ ৭কেজি গাঁজা উদ্ধার করেছে। গোপনসূত্রে সংবাদ পেয়ে শনিবার (২০ মার্চ) বিকেলে উপজেলার চরাঞ্চলের বদুয়ারপাড়া গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে গোপনে রোপন করা ওই গাছ তিনটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই জমির মালিক নজরুল ইসলাম (২৮) পালিয়ে যায়।
এই ঘটনায় নজরুল ইসলামকে আসামি করে কাজিপুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে বলে জানান কাজিপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com