তাড়াশে শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: সভা অনুষ্ঠিত
২৩ এপ্রিল, ২০২৬ ০৬:০১ পূর্বাহ্ন

  

তাড়াশে শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২০-০৩-২০২১ ০১:০৫ অপরাহ্ন
তাড়াশে শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: সভা অনুষ্ঠিত

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর ৫ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মার্চ) সকালে তাড়াশ উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে ভাইসচেয়ারম্যান আইয়ুবুর রহমান রাজন ও সাধারণ সম্পাদক সিরাজুল হকের সঞ্চালনায় বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,মেহেরপুর-রাজশাহী বরেন্দ্র চলন-খ অঞ্চলের ডিরেক্টর বাবুল রেনাতোস কোড়াইয়া।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইসচেয়ারম্যানদ্বয় আনোয়ার হোসেন খান, প্রভাষক মর্জিনা ইসলাম, পাবনা-সিরাজগঞ্জ-নাটোর কালব লি: এর জেলা ব্যবস্থাপক মামুনুর রহমান মিয়া, পাবনা-সিরাজগঞ্জ-নাটোর কালব লি: এর জেলা প্রোগ্রাম অফিসার কোরবান আলী, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ প্রমুখ।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২০-০৩-২০২১ ০১:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 904 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com