বি.জি.ডব্লিউ.টি.এফ’র উদ্যোগে কোয়ালিটি এস্যুরেন্স ও কেমিক্যাল ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
২৩ এপ্রিল, ২০২৬ ০৫:৩২ অপরাহ্ন

  

বি.জি.ডব্লিউ.টি.এফ’র উদ্যোগে কোয়ালিটি এস্যুরেন্স ও কেমিক্যাল ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
২০-০৩-২০২১ ১০:৪৩ পূর্বাহ্ন
বি.জি.ডব্লিউ.টি.এফ’র উদ্যোগে কোয়ালিটি এস্যুরেন্স ও কেমিক্যাল ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

গতকাল ১৯শে মার্চ (শুক্রবার) ঢাকা উত্তরাস্থ শী-সেল হোটেল এন্ড রেষ্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত হলো বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিষ্ট ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দ্বিতীয় বারের মত দিন ব্যাপী কোয়ালিটি এস্যুরেন্স ও কেমিক্যাল ব্যবস্থাপনা প্রশিক্ষণ কার্যক্রম। এই প্রশিক্ষন প্রোগ্রামটি গার্মেন্টসের ওয়াশিং জগতে কর্মরত সবার কর্মজীবনসহ ব্যাক্তিগত জীবনে অনেক ভূমিকা রাখবে বলে আশাবাদী আয়োজক এবং অংশগ্রহনকারী শিক্ষার্থীরা। সকাল ৯টা থেকে শুরু হয়ে মধ্যাহ্ন ভোজের পর বিকেল ৫টা পর্যন্ত চলে এই প্রশিক্ষণ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে কেক কাটা এবং দোয়ার আয়োজন করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহনকারী মোট ৩০জন প্রশিক্ষনার্থীকে বি.জি.ডব্লিউ.টি.এ’র পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং ওনার্স মালিক সমিতির সাবেক সভাপতি হেলাল উদ্দিন আহমেদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ফাউন্ডেশনের উপদেষ্টা খন্দকার মাহফুজুল আলম, এটিইটি’র সাধারণ সম্পাদক ও বি.জি.ডব্লিউ.টি.এফ’র সহ-সভাপতি জনাব এস এম সোহেল রানা। উক্ত অনুষ্ঠানটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বি.জি.ডব্লিউ.টি.এফ’র প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাহী জনাব ইঞ্জিঃ মেহেদী হাসান। উপস্থিত ছিলেন অত্র ফাউন্ডেশনের নির্বাচিত সভাপতি জনাব জাকির হোসেন লেলিন, সাবেক সভাপতি এস আলম শাহীন, সিনিয়র সহ-সভাপতি জনাব কামাল উদ্দিন মিয়া, সহ-সভাপতি আব্দুস সামাদ, সহ-সভাপতি কে এম শহিদুল ইসলাম টিপু, সহ-সভাপতি এস কে মৃধা জিৎ, সহ-সভাপতি ইঞ্জি মহাসিনুজ্জামান শিশির, সহ-সভাপতি আব্দুল আখের, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন আর রশিদ, সাংগঠনিক সম্পাদক সুজন কুমার মন্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফজলে রাব্বী, সারওয়ার জাহান মিঠু সহ আজীবন সদস্য ও সাধারন সদস্যবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে হেলাল উদ্দিন আহমেদ এরকম আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে যেকোন ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন পাশাপাশি প্রশিক্ষণার্থীদের মাঝে উৎসাহমূলক বক্তব্য রাখেন।  

সভাপতির বক্তব্য ইঞ্জিঃ মেহেদী হাসান বলেন, বি.জি.ডব্লিউ.টি.এফ’র দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। অত্র ফাউন্ডেশনের নিজস্ব জমিতে ওয়াশিং ইনিষ্টিটিউটের কার্যক্রম এই প্রশিক্ষনের মাধ্যমে আরো এক ধাপ এগিয়ে গেলো। এই প্রশিক্ষণের সাথে ওতপ্রোতভাবে জড়িত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং প্রতি মাসে বিভিন্ন বিষয়ের উপর একটি করে সেমিনারের আয়োজন করার আশা ব্যক্ত করেন। এছাড়া অন্যান্য কার্যনির্বাহী সদস্যগণ ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এবারের প্রশিক্ষণ অনুষ্ঠানে কেমিক্যাল ম্যানেজমেন্ট সিষ্টেমের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন আইএসও সনদ প্রাপ্ত লিড অডিটর জনাব তৈয়বুর রহমান এবং কোয়ালিটি এস্যুরেন্সের উপর প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন কেমিষ্ট ইবনে রেজওয়ান। প্রশিক্ষণ অংশীদার হিসেবে সহযোগিতা করেছে কেমিসল।

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ওয়াশিংয়ে নতুন নতুন তথ্য শেয়ার এবং একে অপরের মধ্যে ভাতৃত্ব বন্ধনে গঠিত প্রতিষ্ঠান বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিষ্ট ফাউন্ডেশন যা সংক্ষেপে বি.জি.ডব্লিউ.টি.এফ নামে পরিচিত। যার সরকারী নিবন্ধন নং ১১৯৬৪। ফাউন্ডেশনটি ইঞ্জি মেহেদী হাসানের হাত ধরে ২০০৯ সালে যাত্রা শুরু করে রানা প্লাজায় আর্থিক অনুদান, টেক্সটাইল সেক্টরে বিভিন্ন কার্যক্রমের উপর সভা সেমিনার, অসহায় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানো, মে দিবস পালন, ইফতার মাহফিলের আয়োজন, শীতকালে শীত বস্ত্র বিতরণ, বন্যার্তদের আর্থিকভাবে সহযোগিতা করে আসছে।
প্রতি বছর বি.জি.ডব্লিউ.টি.এফ এর সকল সদস্যদের নিয়ে বসুন্ধরা কনভেনশন সেন্টার ও ঢাকা রিজেন্সীর মত বড় বড় হোটেলে বার্ষিক সাধারণ সভা ও টেকনোলজিষ্টদের মিলন মেলা করে আসছে। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের মাননীয় মন্ত্রী, সংসদ সদস্য, গ্রুপ ডিরেক্টর, গ্রুপ চেয়ারম্যান ও বি.জি.এম.ই,এ এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকেন। বর্তমানে কার্যনির্বাহী কমিটির সদস্যদের ভোটের মাধ্যমে ২০১৯-২০২০ সেশনে সভাপতি হিসেবে ইঞ্জিঃ জাকির হোসেন লেলিন ও সাধারন সম্পাদক হিসেবে অনন্ত কুমার মালো দায়িত্ব পালন করে আসছেন।


করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ২০-০৩-২০২১ ১০:৪৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1059 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com