শিরোনামঃ
আব্দুল জলিল ২০-০৩-২০২১ ১০:২৮ পূর্বাহ্ন |
সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে চায়না খাতুন(৫২) নামের এক মহিলার নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। ওই মহিলা মাইজবাড়ি গ্রামের আলিমুদ্দিনের স্ত্রী। শুক্রবার (১৯ই মার্চ) বিকেল সাড়ে তিনটায় মাইজবাড়ী ইউনিয়নের বিলচতল বেড়ি বাঁধের ১নং পয়েন্টে কাজিপুর ধুনট উপজেলার জিরো পয়েন্টে যমুনা নদীতে গোসল করতে নেমে তিনিআর ওঠেননি ।
সংবাদ পেয়ে ওইদিন সন্ধ্যায় কাজিপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।
শনিবার ( ২০ মার্চ) সকাল থেকে রাজশাহী থেকে আসা ডুবরী দল উদ্ধার অভিযান শুরু করেছে বলে জানান কাজিপুর ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত অফিসার নাসির উদ্দিন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ( ১০.১০ এ এম) নিখোঁজ মহিলার খোঁজ মেলেনি ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com