নেশা করছিলো কবরস্থানে নিষেধ করায় মারপিট
০৫ মে, ২০২৬ ১২:০৯ পূর্বাহ্ন

  

নেশা করছিলো কবরস্থানে নিষেধ করায় মারপিট

আব্দুল জলিল
২০-০৩-২০২১ ০৯:৪৬ পূর্বাহ্ন
নেশা করছিলো কবরস্থানে নিষেধ করায় মারপিট

কবরস্থানে বসে নেশা করতে নিষেধ করায় এক যুবককে পিটিয়ে আহত করেছে নেশাখোর আবু হাসেম। তিনি উপজেলার মধ্যপাড়া শুকুর আলীর পুত্র। এ ঘটনায় কাজিপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।

থানায় দেওয়া অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  শুক্রবার সকাল ১০টায় কাজিপুরের গান্ধাইল গ্রামের মধ্যপাড়া কবরস্থানে বসে নেশা করছিল বখাটে হাসেম। এ সময় প্রতিবেশী হেলালের ছেলে রবিউল আওয়াল রনি কবরস্থানে বসে নেশা করতে নিষেধ করেন। এ নিয়ে হাসেমের সাথে রবিউলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাসেম পাশে থাকা বরইগাছের ডাল দিয়ে রনিকে বেদম পিটিয়ে রক্তাক্ত করে। রনির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হাসেম পালিয়ে যায়।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ জানান, অভিযোগ পেয়েছি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।


আব্দুল জলিল ২০-০৩-২০২১ ০৯:৪৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 395 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com